add

৯ ফেব্রুয়ারি চকলেটময় ভালোবাসার দিন আজ!

প্রিয়জনের অভিমান ভাঙানোর জন্য দারুণ এ দিনটিতে একে অপরকে ভালোবাসার প্রতীক হিসাবে চকলেট দিয়ে থাকেন তরুণ-তরুণীরা!



আজ বুধবার (৯ ফেব্রুয়ারি ) “চকলেট ডে”! চকোলেট দিবস প্রতিবছর ভালবাসা দিবস সপ্তাহের তৃতীয় দিন পালিত হয়।

চকলেট এমন একটি জিনিস যা পৃথিবীর প্রত্যেকটি মানুষ পছন্দ করে। এই দিনে, আপনি যাকে খুশি করতে চান তাকে চকলেট উপহার দিতে পারেন। প্রেমিক-প্রেমিকারা ভালোবাসার প্রতীক হিসাবে একে অপরকে চকোলেট দিয়ে থাকেন।

ভালবাসা দিবস সপ্তাহ উপলক্ষ্যে বাংলাদেশের তরুণদের ভেতর “চকলেট ডে” উদযাপনের বিষয়টি বেশ জনপ্রিয়। শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই এই দিনটি আনন্দের সঙ্গে পালিত হয়।

চকলেট শুধু খেতেই মজাদার নয়, চকলেট খাওয়ার কিছু স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। যেহেতু চকলেটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তাই এটি ফ্রি র‌্যাডিকেলগুলিকে ফ্যাট এর বিপাক থেকে বেরিয়ে আসতে সহায়তা করে। সুতরাং এটি আমাদের বয়স-জনিত দীর্ঘস্থায়ী রোগ থেকে রক্ষা করতেও সাহায্য করে।

প্রিয়জনকে চকলেট উপহার দেওয়ার ফলে সমস্ত দুঃখ-কষ্ট, ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্কগুলোকে আরও মিষ্টি-মধুর করে তুলবে তাই দেরি না করে আজই প্রিয় মানুষটিকে চকলেট দিন এবং ভালবাসা প্রকাশ করুন!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.