add

নতুন স্টাইল স্টেটমেন্টের রইল পুরুষদের ফ্যাশন টিপস

নতুন স্টাইল স্টেটমেন্টের রইল পুরুষদের ফ্যাশন টিপস

শীতকাল মানেই পার্টি, অনুষ্ঠান, বিয়েবাড়ি, সাজগোজ আর তার সঙ্গে কব্জি ডুবিয়ে খাওয়া তো রয়েইছে। কিন্তু অনুষ্ঠান মানেই শুধু মেয়েরা সাজবে তেমনটা ভাবার এখন আর কোনও কারণ নেই। অনুষ্ঠান বাড়িতে মেয়েদের মতো ছেলেদেরও নজর কাড়তে রয়েছে হাজার রকমের ফ্যাশন। কিন্তু ছেলেরা সাজগোজ করবে বিষয়টি শুনলেই অনেকেই কেমন একটা করেন। যুগের সঙ্গে তাল মিলিয়ে পুরুষরাও এখন সমানে সমানে সাজগোজ করছেন। তবে এখন আর চিন্তার কোনও কারণ নেই পুরুষদের স্ট্যাইল স্টেটমেন্টের রইল কয়েকটি টিপস।

গ্রুমিং

সাজের মধ্যে সবার প্রথমে আসে গ্রুমিং। এই গ্রুমিং যদি ঠিকঠাক না হয় তাহলে কোনও সাজেই আপনাকে মানাবে না। মুখের সঙ্গে মানানসই হেয়ার স্টাইল আর যার দাড়ি রাখতে পছন্দ করেন তারা অবশ্যই সেটা ঠিকভাবে করুন। তবে অনুষ্ঠানের আগে বেশি কিছু এক্সপেরিমেন্ট না করাই ভাল


শাল

শীতের ফ্যাশনে সবচেয়ে আকর্ষণীয় জিনিসটি হল শাল। কিন্তু শাল নামটি শুনলেই আগেকার দিনের কথা অনেকেই মনে করেন। আগেকার দিনে শাল বিশেষ করে বয়স্করাই ব্যবহার করতেন। কিন্তু এখন সেই ধারণা পাল্টেছে। যে কোনও বয়সের পুরুষরা শাল ব্যবহার করতে পারেন। এক রঙের, মাল্টি রঙের, কাজ করা শাল পাঞ্জাবির সঙ্গে অনায়াসেই ব্যবহার করতে পারেন। বেশি কাজ করা পাঞ্জাবির সঙ্গে হালকা কাজ করা শাল অনায়াসেই নিতে পারেন


জহর কোর্ট


বেশ কয়েক বছর ধরেই পুরুষদের ফ্যাশনে ইন এই জহর কোর্ট। ফর্মালের সঙ্গে হোক বা পাঞ্জাবি, জহর কোর্টের আলাদাই একটা ফ্যাশন রয়েছে। ক্যাজুয়াল লুক রাখতে চাইলে এক রঙের জহর কোর্ট পড়তে পারেন অনায়াসে। এছাড়া হালকা এক রঙের পাঞ্জাবির সঙ্গে কাজ করা জহর কোর্টও দারুণ মানানসই।

ধুতি

হাল ফ্যাশনে ধুতি পরতে অনেক পুরুষকেই দেখা যায়। আধুনিকত্বের মধ্যেও বাঙালিয়ানার ছোঁয়া রাখতে ধুতির জুড়ি মেলা ভার। পাঞ্জাবির সঙ্গে ম্যাচ করা ধুতি পড়লে পার্টির নজর আপনার দিকেই থাকবে। চাইলে তার উপরও জহর কোর্ট পড়তে পারেন।

স্যুট

বিয়েবাড়ি হোক বা যে কোনও অনুষ্ঠান স্যুট অনেকেই পরে থাকেন। স্যুটেরও অনেক রকমের ধরন রয়েছে। ক্যাজুয়াল হোক বা ফর্মাল নিজের পছন্দমতো যে কোনও একটি নিয়ে নিতে পারেন।

বেল্ট, ঘড়ি, জুতো

জামাকাপড় যেমনই পরবেন তার সঙ্গে এই তিনটি জিনিস কিন্তু মাস্ট। বেল্ট, ঘড়ি, জুতো ঠিকঠাক না করলে পুরো সাজটাই বৃথা।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.