![]() |
পূর্ণিমা অভিনেত্রী |
ক্যাপশনে লিখেছেন- Dance is the hidden language of the soul ❤️
বাংলা অর্থ:নাচ হল আত্মার লুকানো ভাষা ❤️
পূর্ণিমার 8.9M ফলোয়ার হাজার হাজার কমেন্ট করে পোস্টটি মাতিয়ে রেখেছেন
মিষ্টি হাসির এই চিত্রনায়িকা মাত্র ১৭ বছর বয়সে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন। জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবিটি ১৯৯৮ সালে মুক্তি পায়। সেখানে নায়ক হিসেবে পেয়েছিলেন সেই সময়ের হার্টথ্রব রিয়াজকে। প্রথম ছবি দিয়েই বাজিমাত করেছিলেন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দিনে দিনে নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন ঢাকাই ছবির অন্যতম একজন অভিনেত্রী হিসেবে।
প্রায় দুই যুগের অভিনয় ক্যারিয়ারে শতাধিক দর্শকনন্দিত ছবি উপহার দিয়েছেন। পাশাপাশি ছোট পর্দা, অর্থাৎ টেলিভিশনেও করেছেন চমৎকার কিছু কাজ। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভাল হতে দিলো না’ ছবির জন্য পূর্ণিমা সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন।

