জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বগুড়া জেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ।
রবিবার (১৫ আগস্ট) সকালে বগুড়া জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস ও বিপ্লবী সাধারণ সম্পাদক অসীম কুমার রায় ও প্রচার সম্পাদক মুকুল ইসলাম এবং পৌর ছাত্রলীগ নেতা ইমন শেখ নাসেরের নেতৃত্বে বগুড়া জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা। বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
আরও উপস্থিত ছিলেন বগুড়া ছাত্রলীগ নেতা মেহেদী হাসান হৃদয়,সাকলাইন সুজন, সোহেল রানা, প্রমূখ,আর উপস্থিত ছিলেন বগুড়া পৌর ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগের কর্মী
এছাড়া জাতীয় শোক দিবসে ছাত্রলীগের কর্মসূচির মধ্যে রয়েছে- সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু ভবন এবং বগুড়া কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ। এরপর বাদ জোহর পর মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল ও দুপুরে অসচ্ছল, এতিম ও দুস্থ মানুষদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির ইতিহাসের সবচেয়ে কালিমাময় দিন। রক্তঝরা এই দিনে জাতি হারিয়েছে তার গর্ব, ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে সেদিন ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে নিজ বাসভবনে বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর পরিবার-পরিজনকেও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল।

