add

লেবানন থেকে ইসরাইলে আঘাত করলো ৩ রকেট

লেবানন থেকে ইসরাইলে আঘাত করলো ৩ রকেট
ইসরাইলে রকেট হামলা

লেবানন থেকে ইহুদিবাদী ইসরাইলে তিনটি রকেট আঘাত হেনেছে। লেবানন থেকে রকেট ছোঁড়ার পরপরই ইসরাইলের সীমান্তবর্তী কাইরাত শিমোনা শহরসহ আরো কয়েকটি এলাকায় সতর্কমূলক সাইরেন বাজানো হয়।

লেবানন থেকে ছোঁড়া রকেটের আঘাতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। তবে আকস্মিকভাবে সাইরেন বেজে ওঠায় ইসরাইলের নাগরিকরা ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে জড়ো হয়।

একটি ভিডিওতে দেখা যায়, লেবানন থেকে ছোঁড়া রকেটের বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে গেছে। কাইরাত শিমোনা শহরের কাছে ওই রকেটটি বিস্ফোরিত হয়।
ইসরাইলে রকেট হামলা

ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে, শহরের মেয়র লোকজনকে বোম-শেল্টারে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লোকজনকে সেখানে থাকতে হবে।

ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, লেবানন থেকে তিনটি রকেট ছোঁড়া হয়েছে। এরমধ্যে একটি লেবানন সীমান্তেই পড়ে, বাকি দুটি ইসরাইলের ভেতরে খোলা জায়গায় আঘাত হানে। রকেট হামলার জবাবে ইহুদিবাদী সেনারা কামানের গোলাবর্ষণ করে।

সম্প্রতি, লেবাননের সেনাপ্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, "লেবানন সীমান্তে ইসরাইলের উসকানিমূলক তৎপরতা চলছে এবং আমরা তা পর্যবক্ষেণ করছি।"

এর আগে গত ২০ জুলাই ইসরাইলের সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে কামানের গোলাবর্ষণ করে। এর পরপরই ইসরাইলি বিমান থেকে সিরিয়ার আলেপ্পো শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.