add

জীবনে এটাই একমাত্র সুখ আর এই চরম সুখ সব সময় পেতে চান শ্রাবন্তী


শ্রাবন্তী চট্টোপাধ্যায় টলিউডের এক বিখ্যাত সুন্দরী নায়িকা। তার কাজ অনেকেরই খুবই পছন্দের। তবে বিগত কয়েক বছর ধরে তার জীবনে বেশ চড়াই উৎরাই যাচ্ছে। একের পর এক প্রেমের সম্পর্ক বিবাহ বিচ্ছেদ হয়তো ক্ষতবিক্ষত করছে তাকে। তবে এত সবের মাঝে অভিনেত্রী আজও আশাবাদী। জীবনে সুখের সন্ধান পেলেন তিনি এমনটাই দাবি করেছেন অভিনেত্রী।

গত মঙ্গলবার অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, “জীবনে একটাই মাত্র সুখ। ভালবাসুন এবং ভালবাসা পান।”
ভালোবাসার মধ্য দিয়ে মানুষকে জয় করে নেওয়া যায় এমনটা বিশ্বাস করেন অভিনেত্রী। গানের কথায় “প্রেমে পড়া বারণ” হলেও একথায় একেবারেই বিশ্বাসী নন শ্রাবন্তী।
অভিনেত্রী কোনদিনই খুব চাপা স্বভাবের নন। আবার কখনোই মিডিয়ার সামনে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেননি তিনি। তবে যতটুকু বলেন স্পষ্ট ভাষায় বলেন।

জীবনের এত চড়াই – উতরাইয়ের মাঝে দ্বিতীয় স্বামীর সাথে তার বিচ্ছেদ ঘটে। তার বেশ কয়েক মাসের মধ্যেই তার জীবনে আসে তৃতীয় প্রেম রোশন সিংহ।

তৃতীয়বারের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। তবে সেই দাম্পত্যও সুখের হয়নি অভিনেত্রীর। গত বছর নভেম্বর মাস থেকেই রোশনের থেকে আলাদা থাকছেন শ্রাবন্তী।
সূত্রের খবর, শ্রাবন্তী ইতিমধ্যেই মন দিয়ে বসেছেন আর এক নতুন ব্যক্তিকে। তবে জীবনে সেই প্রেম আসার কারণেই কি তার সুখের সন্ধান মেলা? সোশ্যাল মিডিয়া পোস্টটি কি ইঙ্গিত করছে? ভালোবাসার বিষয়ে এই পোস্টটি কার জন্য করেছেন অভিনেত্রী? সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট দেখে এমন অনেক প্রশ্নই ঘুরপাক করছেন নেটিজেনদের মনে!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.